ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোরবানির গরু ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজন গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৫৫, ১৭ জুলাই ২০২১
কোরবানির গরু ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজন গ্রেফতার
কোরবানির গরু ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজন গ্রেফতার

টাঙ্গাইলের যমুনা নদীতে কোরবানির গরু ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউপির রামাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে রাম দা, বাঁশের লাঠি, পাম্প মেশিনের হ্যান্ডেল, পাখা, লোহার রড ও ডাকাতি কাজে ব্যবহৃত নৌকা উদ্ধার করা হয়। 

গ্রেফতাররা হলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচন্ডী গ্রামের আব্দুল হাকিমের ছেলে সবুজ মিয়া ওরফে বাবু ও আব্দুল আজিজের ছেলে আলতাফ হোসেন। এ সময় ডাকাত আলমসহ স্থানীয় কয়েকজন পালিয়ে যায়। 

Advertisement

শনিবার দুপুরে সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার এসআই টিটু চৌধুরী জানান, উপজেলার যমুনা চরাঞ্চলে স্থানীয় ডাকাত আলমের নেতৃত্বে চুরি, ছিনতাই ও ডাকাতি করতেন তাদের একটি দল। শুক্রবার রাতে তাদের প্রধান আলম ডাকাতসহ তার পাঁচ সহযোগী ডাকাতির প্রস্তুতি নেয়। ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে এমন তথ্য পেয়ে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে গেলেও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। দুপুরে গ্রেফতার  দুই ডাকাতকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!