ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে গ্রাম পুলিশের মাঝে পোশাক-বাইসাইকেল বিতরণ কার্যক্রম শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৫, ১৮ জুলাই ২০২১
কুড়িগ্রামে গ্রাম পুলিশের মাঝে পোশাক-বাইসাইকেল বিতরণ কার্যক্রম শুরু
রোববার দুপুরে জেলা প্রশাসন চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়

কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে ৬৬৫ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও সাজ-সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 

রোববার দুপুরে জেলা প্রশাসন চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথমে কুড়িগ্রাম সদর উপজেলার ৭৮ জন গ্রাম পুলিশকে এসব উপকরণ হস্তান্তর করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রামের ডিসি মোহাম্মদ রেজাউল করিম। এতে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) জিলুফা সুলতানা, সদর ইউএনও নিলুফা ইয়াছমিন, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক ছানালাল বকসী প্রমুখ।

Advertisement

ডিসি মোহাম্মদ রেজাউল করিম জানান, কুড়িগ্রামের ৯টি উপজেলায় পর্যায়ক্রমে ৬৬৫ জনকে পোশাক, সাজ-সরঞ্জাম ও বাইসাইকেল বিতরণ করা হবে। ৯ জন নারীসহ ৬৬৫ জন গ্রাম পুলিশের ফুল-শার্ট, হাফ-শার্ট, প্যান্ট, শাড়ি, ব্লাউজ, বেল্ট ও বাই-সাইকেল আগামী ১২ আগস্ট পর্যন্ত বিতরণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!