ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬০ কেজির কাঁঠাল, দাম ১৩০০

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:২২, ২৮ জুলাই ২০২১
৬০ কেজির কাঁঠাল, দাম ১৩০০
৬০ কেজি ওজনের কাঁঠাল: ছবি সংগৃহীত

রাজশাহীর বাঘায় একটি কাঁঠাল ১ হাজার ৩০০ টাকা বিক্রি করতে দেখা গেছে। বুধবার আড়ানী পৌর বাজারের তালতলায় এই কাঁঠালটি বিক্রি করা হয়েছে।

জানা যায়, আড়ানী কুশাবাড়িয়া গ্রামের তহিদুল ইসলাম নামের এক কাঁঠাল ব্যবসায়ী কালুহাটি গ্রামের মজিবর রহমানের কাছে থেকে একটি কাঠাল এক হাজার টাকায় কিনে আনেন। তিনি আড়ানী পৌর বাজারের তালতলায় সেই কাঁঠালটি এক হাজার ৩০০ টাকায় বিক্রি করেন। কাঁঠালটি ক্রয় করেছেন পাবনার চাটমোহরের আরেক কাঁঠাল ব্যাপারী হাবিবুর রহমান।

আড়ানী কুশাবাড়িয়া গ্রামের কাঁঠাল ব্যবসায়ী তহিদুল ইসলাম বলেন, আমি আমের পর গ্রামে গ্রামে গিয়ে কাঁঠাল ক্রয় করে এনে আড়ানী বাজারের বিক্রি করি। এখানে ঢাকা, পাবনাসহ বিভিন্ন এলাকার ব্যাপারীরা এসে কাঁঠাল কিনে নিয়ে যান। আমি কয়েক বছরের মধ্যে এটিই বড় কাঁঠাল হিসেবে ক্রয় করে বিক্রি করেছি।

Advertisement

পাবনার চাটমোহরের কাঁঠাল ব্যাপারী হাবিবুর রহমান জানান, আমি এই এলাকায় ৩০ বছর থেকে আমের পর কাঁঠালের ব্যবসা করি। ৬০ কেজি ওজনের কাঁঠালটি ১৩০০ টাকায় ক্রয় করেছি। পাবনা এলাকায় বিক্রি করব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!