ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে চমেকের ৫০ চিকিৎসক বদলি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ২৮ জুলাই ২০২১
একসঙ্গে চমেকের ৫০ চিকিৎসক বদলি
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল -ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৫০ জন চিকিৎসককে করোনার চিকিৎসার জন্য চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে বদলি করা হয়েছে। তাদের আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শাহরিয়ার কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, একযোগে ১৫৬ জন চিকিৎসককে বদলির পর সমালোচনার মুখে পড়ায় নতুন করে যাচাই-বাছাই শেষে এ আদেশ দেওয়া হয়। বদলির আদেশপ্রাপ্ত চিকিৎসকরা নতুন কর্মস্থলের করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

Advertisement

নতুন আদেশে চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. হাবিব হাসান, ডা. মো. মাহমুদুর রহমান চৌধুরী, ডা. আয়েশা বেগম ও ডা. মো. তৌহিদুর রহমানকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বদলি করা হয়।

ডা. মিত্রা দত্তকে বিআইটিআইডিতে, ডা. একরামুল আজমকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে, ডা. মো. জাবেদ মিন আমিন ও ডা. মোহাম্মদ শফিউল হায়দার চৌধুরীকে ফেনী জেলা সদর হাসপাতালে, ডা. সত্যজিৎ মল্লিক ও ডা. হিরন্ময় দত্তকে চাঁদপুর জেনারেল হাসপাতালে, ডা. মো. মাসউদুর রহমান খান ও ডা. মো. হোসনে সাদাত পাটোয়ারীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে বদলি করা হয়।

ডা. মো. আবদুর রহিম, ডা. মোহাম্মদ আমানুল হক, ডা. আবুল কালাম মো. মহিউদ্দিন ও ডা. মোস্তফা নূর মহসিনকে কুমিল্লা জেনারেল হাসপাতালে, ডা. রাজীব বিশ্বাস ও ডা. অপরূপ কান্তি দাশকে নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়াম কোভিড ডেডিকেটেড হাসপাতালে, ডা. মাকসুদুল করিম ও ডা. মোহাম্মদ শাহীনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে, ডা. কাজল কান্তি দাশ ও ডা. মো. এমরান হোসেনকে বান্দরবান সদর হাসপাতালে, ডা. মোহাম্মদ মঈন উদ্দিন চৌধুরী ও ডা. মো. খোরশেদুল আলমকে খাগড়াছড়ি সদর হাসপাতালে, ডা. মো. রফিক উদ্দিনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে বদলি করা হয়।

এছাড়া ডা. বৈশাখী ভৌমিক, ডা. হাফছা হাছিনা, ডা. পারভীন আকতার ও ডা. সুস্মিতা চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ডা. শাম্মী আকতারকে বিআইটিআইডিতে, ডা. পলাশ চন্দ্র বণিক ও ডা. মাহমুদ শাহ আবরারকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে, ডা. সাখাওয়াত আহম্মদ নাছির ও ডা. রুমেলা রেজাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে, ডা. রাকেশ কুমার দাশ, ডা. মো. আব্দুস সালাম চৌধুরী, ডা. মোহাম্মদ আবু হানিফ চৌধুরী, ডা. আবুল হাসান মুহ. শহীদুল্লাহ, ডা. এন এম মঞ্জুরুল কাদের চৌধুরী ও ডা. সীমান্ত ওয়াদ্দাদারকে কুমিল্লা জেনারেল হাসপাতালে বদলি করা হয়।

ডা. মো. আবু কাউছার ও ডা. চিন্ময় বড়ুয়াকে ফেনীর দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. কাজী শামিনাহ উম্মে সালমা ও ডা. উম্মে কুলসুমকে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. সুপ্রিয়া দাশ ও ডা. ইসমত সুলতানাকে কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. মুনতাহিনা মাহমুদা ও ডা. বনানী বড়ুয়াকে রাউজানের সুলতানপুরের ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে, ডা. উম্মে তাসলিমা জাহান ও ডা. দেবযানী বড়ুয়াকে ফটিকছড়ির বিবিরহাট ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বদলি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!