[ দেশজুড়ে ]
ভ্যানচালকের এক মাসের বিদ্যুৎ বিল ৮২ হাজার টাকা
বিদ্যুতের বিল
জামালপুরের বকশীগঞ্জে ভ্যানচালকের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৮১ হাজার ৯৮১ টাকা। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
ভুক্তভোগী ভ্যানচালকের নাম মোজাম্মেল মিয়া তুফানো। তিনি উপজেলার পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, নিজের ভাঙাচোরা ঘরে পুরো মাসে মাত্র একটি ফ্যান ও একটি লাইট ব্যবহারে বিদ্যুৎ খরচ করেছিলেন মোজাম্মেল। এছাড়া একটি ভ্যানগাড়ি চার্জ দিয়েছেন। প্রতি মাসে তার বিদ্যুৎ বিল আসে ৮০০-৯০০ টাকা। তবে জুলাই মাসে বিদ্যুৎ বিল আসে ৮১ হাজার ৯৮১ টাকা। হঠাৎ মোটা অংকের বিদ্যুৎ বিল নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন তিনি।
.png)
এ ব্যাপারে ভ্যানচালক মোজাম্মেল মিয়া বলেন, এক মাসে যে বিল এসেছে তা সংশোধন না করা হলে বাড়িঘর বেচেও পরিশোধ করা সম্ভব হবে না।
বকশীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ জানান, বিলটি ভুল হয়েছে। সংশোধন প্রক্রিয়া করে পুনরায় দেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!