শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামান জানান, জুয়েল মিয়া একজন কুখ্যাত বনদস্যু। তার বিরুদ্ধে বন আইনের মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এতদিন সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আমরা তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করেছি।
.png)