ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিগারেট চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে নির্যাতন

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ১ আগস্ট ২০২১
সিগারেট চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে নির্যাতন
বরিশালের হিজলা উপজেলায় দুই প্যাকেট সিগারেট চুরির অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে

বরিশালের হিজলা উপজেলায় দুই প্যাকেট সিগারেট চুরির অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

নির্যাতনের শিকার হওয়া যুবকের নাম নির্মল চন্দ্র দাস। সে কাউরিয়া বাজারের কাঠমিস্ত্রি বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিজয় দাসের ছেলে। শনিবার বেলা ১১টায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বন্দরে এ ঘটনা ঘটে। শুধু নির্যাতনই নয়, নির্যাতনের পাশাপাশি ওই যুবককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নির্যাতনকারী মুদি ব্যবসায়ী আব্দুল সালাম সরদারকে গ্রেফতার করেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুই প্যাকেট সিগারেট চুরির অভিযোগ এনে নির্মল চন্দ্র দাস নামে এক যুবককে অমানবিক নির্যাতন করেন কাউরিয়া বন্দরের ব্যবসায়ী আব্দুল সালাম সরদার। নির্মল চন্দ্র দাস কাঠমিস্ত্রি বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিজয় দাসের ছেলে। শনিবার বেলা ১১টায় প্রকাশ্য জনসম্মুখে সুপারি গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়। শুধু নির্যাতন করেই ক্ষ্যান্ত হননি, তাকে ১০ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে এলাকা ছাড়ার হুমকি দেন ওই ব্যবসায়ী।

Advertisement

১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নির্যাতনের সময় তার স্ত্রী বাঁচাতে গেলে তাকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছেন ওই ব্যবসায়ী। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তবে ব্যবসায়ী সালাম নির্যাতনের কথা অস্বীকার করেছেন।

নির্যাতিত নির্মল চন্দ্র দাসের স্ত্রী রূপা দাস জানান, সকাল বেলা ব্যবসায়ী সালাম সরদার তার স্বামী নির্মল চন্দ্র দাসকে বাড়ি থেকে বাজারের খবর দিয়ে নিয়ে যান। তিনি বাজারে যাওয়ার পর তাকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করেন সালাম। আমি বাঁচাতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

হিজলা থানার ওসি (তদন্ত) তারেকুল হাসান রাসেল বলেন, গাছে বেঁধে নির্যাতনের ভিডিও পাওয়া মাত্রই আমরা ঘটনার সত্যতা নিশ্চিত করতে ঘটনাস্থলে যাই। সেখানে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দুই প্যাকেট সিগারেট চুরির অপরাধে ওই ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনার হোতা নির্যাতনকারী মুদি দোকানি আবদুস সালামকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!