ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিআরবিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ হবে না: চসিক মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ৩ আগস্ট ২০২১
সিআরবিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ হবে না: চসিক মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী - ফাইল ছবি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরের ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ও মাস্টারপ্ল্যানে সিআরবিকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এখানে কোনো প্রকার স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।

তিনি বলেছেন, হাসপাতালের জন্য জায়গা লাগলে সিটি কর্পোরেশন দিতে প্রস্তুত কিন্তু সিআরবিতে হাসপাতাল নির্মাণ করতে দেওয়া হবে না।

মঙ্গলবার সিআরবি রক্ষায় আন্দোলনে থাকা নাগরিক সমাজ ও চট্টগ্রামের একটি প্রতিনিধি দল মেয়র রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

Advertisement

সিআরবি রক্ষার আন্দোলনে একাত্মতা ঘোষণা করে মেয়র বলেন, সিআরবি রক্ষায় যা যা করণীয়, তা করব। চট্টগ্রাম নগরীর যেখানেই মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের স্মৃতিময় স্থান রয়েছে সেগুলো যথাযথ সংরক্ষণ করে সেখানে ইতিহাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ তাৎপর্য মণ্ডিত সৌধ স্মারক স্থাপনা গড়ে তোলা হবে। এ সময় হাসপাতাল স্থাপনের জন্য সিআরবির (পূর্ব রেলের সদর দফতর) পরিবর্তে অন্য স্থান খুঁজতে রেল বিভাগকে আহ্বান জানান মেয়র।

নাগরিক সমাজের সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কো-চেয়ারম্যান মফিজুর রহমান ও মুক্তিযোদ্ধা মো. ইউনুছ, যুগ্ম সদস্য সচিব মহসীন কাজী ও রাশেদ হাসান, কার্যকরী সদস্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, স্বপন মজুমদার, সাংবাদিক আসিফ সিরাজ, সংস্কৃতিকর্মী অহিল সিরাজ, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত, সাংবাদিক প্রীতম দাশ ও পার্থ প্রতিম বিশ্বাস, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সাবেক ছাত্রনেতা তফাজ্জল হোসেন জিকু, আমিনুল ইসলাম মুন্না, তাপস দে, রাহুল দত্ত, টিটু দত্ত, সৌরভ শুভ্র এ সময় উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!