ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রবাসীর স্ত্রী, প্রমাণ সরাতে গর্ভপাত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ৭ আগস্ট ২০২১
ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রবাসীর স্ত্রী, প্রমাণ সরাতে গর্ভপাত
অভিযুক্ত হাকিম

টাঙ্গাইলের নাগরপুরের মামুদনগর ইউনিয়নের শুনসী গ্রামে ৩১ বছর বয়সী এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার নাগরপুর থানায় ধর্ষণ মামলা করেন তিনি।

মামলা করেও পালিয়ে বেড়াতে হচ্ছে ভুক্তভোগীকে। মামলা তুলে নিতে তাকে হুমকি দিচ্ছে অভিযুক্তের পরিবার। এমনই অভিযোগে করেন ভুক্তভোগী গৃহবধূ।

মামলার এজাহারে ভুক্তভোগী গৃহবধূ উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন তার স্বামী। এ সুযোগে তাকে কুপ্রস্তাব দেন একই গ্রামের সমেজ মিয়ার ছেলে হাকিম। এতে রাজি না হওয়ায় চলতি বছরের ৫ মে রাতে হাকিম তার ঘরে ঢোকেন। এরপর ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে দুই সন্তানসহ তাকে মেরে ফেলারও হুমকি দিয়ে চলে যান। পরে লোকলজ্জা আর ভয়ে বিষয়টি কাউকে জানাননি তিনি।

Advertisement

এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ভুক্তভোগী গৃহবধূ। বিষয়টি জানতে পেরে ১৬ জুলাই গৃহবধূকে ছয় হাজার টাকা ও ওষুধ দিয়ে গর্ভপাতে বাধ্য করেন হাকিম। এতে অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসা শেষে ৫ আগস্ট নাগরপুর থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। এরপর থেকেই তাকে নানা ধরনের হুমকি দিচ্ছে অভিযুক্ত হাকিমের পরিবার। ফলে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

মামলার তদন্ত কর্মকর্তা নাগরপুর থানার এসআই মনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ। অভিযুক্ত হাকিমকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!