ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৮, ৮ আগস্ট ২০২১
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ব্লক পয়েন্ট সংলগ্ন স্থানে ভেসে এলো ৬ থেকে ৭ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ‘গঙ্গা নদীর ডলফিন’।

শনিবার বিকেল ৪টার দিকে ওই স্থানে ডলফিনটি দেখতে পান স্থানীয় জেলেরা। পরে সেটিকে মাটিচাপা দেয়া হয়।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে সৈকতে একটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সংবাদ দেয়া হয়। পরে তাদের নির্দেশে সৈকতে ডলফিনটি মাটিচাপা দেয়া হয়। ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি এ সৈকতে ভেসে এসেছিল।

Advertisement

স্থানীয় পর্যটন ব্যবসায়ী মানিক মিয়া জানান, প্রায় সময় সৈকতে বিভিন্ন ধরনের মৃত ডলফিন ভেসে আসে। এগুলোর বেশিরভাগ জালে আটকে বা ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে মারা যায়।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সৈকতে ভেসে আসা মাছটি ‘গঙ্গা নদীর ডলফিন’। ঠিক কী কারণে ডলফিনটি মারা গেছে তা বলা যাচ্ছে না। এ ধরনের ডলফিনগুলো মাছ খেয়ে বেঁচে থাকে। তাই বেশিরভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকে পড়ে মারা যায়। আবার বয়সের কারণেও অনেক সময় এদের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!