এবারও একই কায়দায় ইয়াবার চালান নিয়ে ফিরছিলেন দুই রমজান। তবে তার আগেই বাধা হয়ে দাঁড়ালো পুলিশ। উদ্ধার করা হলো ২১ হাজার ৭শ’ ইয়াবা।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন। এর আগে, রোববার রাতে কদমতলী মোড়ের ফ্লাইওভারের নিচে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।
.png)
ওসি বলেন, রাত ১০টার দিকে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ঘোরাফেরা করছিলেন দুই রমজান। চলাফেরা সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় তাদের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২১ হাজার ৭শ’ ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, তারা আন্তঃজেলা কাভার্ডভ্যান চালান। পণ্য নিয়ে চট্টগ্রামে আসেন। আর পণ্য ডেলিভারি করার ফাঁকে ইয়াবা সংগ্রহ করেন। শাহজাহান নামে এক ব্যক্তির বাহক হিসেবে এসব ইয়াবা নিয়ে যাচ্ছিলেন তারা। এসব ইয়াবার যোগান দেন চট্টগ্রামের কথিত এক দুলাভাই। এ ঘটনায় তারা দু’জনসহ পলাতক শাহজাহান ও কথিত দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।