ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিতু হত্যা: জামিন মেলেনি বাবুল আক্তারের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২০, ১০ আগস্ট ২০২১
মিতু হত্যা: জামিন মেলেনি বাবুল আক্তারের
ফাইল ছবি

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দীনের ভার্চ্যুয়াল আদালত এ জামিন নামঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে বাবুল আক্তারের আইনজীবী মুহাম্মদ আজমুল হুদা বলেন, ভার্চ্যুয়াল আদালতে বাবুল আক্তারের জামিন আবেদন জানানো হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন বিচারক। পরবর্তীতে জামিনের জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন তৎকালীন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন বাবুল আক্তার। মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে গত বছরের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই।

Advertisement

এরপরই ঘুরতে থাকে মামলার গতিপ্রকৃতি। পিবিআইয়ের তদন্তে উঠে আসতে থাকে স্ত্রী হত্যার সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততার নানা দিক। ১২ মে দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। মামলায় বাবুল আক্তার ছাড়াও আরো সাতজনকে আসামি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!