ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ১৭ আগস্ট ২০২১
নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার কেন্দুয়ায় একইদিনে পৃথক এলাকায় পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ও বিকেলে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি ও চিরাং ইউনিয়নের ছিলিমপুরে এ ঘটনা ঘটে। 

পুলিশ নিহদের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের রিপন মিয়ার দেড় বছরের শিশু কাওসার অন্যদের মাছ ধরা দেখতে বসে পুকুর পাড়ে। এ সময় শিশুটি হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। পরে অন্যান্যরা দেখে শিশুটিকে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই দিনে বিকেলে একই উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামেও ঘটে আরেকটি দুর্ঘটনা। নানার বাড়ি বেড়াতে আসা দুই বছর বয়সী তানিশা খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটির মাসহ নানি বাড়ির লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে বাড়ির লোকজন সামনের পুকুরে শিশুর হাত দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শিশু তানিশা পার্শ্ববর্তী মদন উপজেলার কদমশ্রী গ্রামের আব্দুস সালামের মেয়ে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শিশুদের পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তেই হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!