ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল শ্যালক-ভগ্নিপতির

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ২২ আগস্ট ২০২১
সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল শ্যালক-ভগ্নিপতির
ফাইল ছবি

সাভারের ভাকুর্তা এলাকার চাইরাবাড়ি গ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ওই গ্রামের সোহেল রানার বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে তাদের মৃত্যু হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, সাভারের চাইরাবাড়ি এলাকার বাবুল হোসেনের ছেলে সোহেল রানা ও একই এলাকার ওসমান গণির ছেলে সোহেল চৌধুরী। তারা সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি।

পুলিশ জানায়, চাইরাবাড়ি গ্রামের সোহেল রানা তাদের বাড়িতে নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করে। পরে সেপটিক ট্যাংকটির মুখ বন্ধ ছিল। এদিকে তারা দুইজন দুপুরে ট্যাংকের মুখ খুলে পরিষ্কার করতে নামে। সেখানে বায়োগ্যাস জমে থাকলে তারা গুরুতর অসুস্থ হন। এ সময় তাদের সাভারের এনাম মেডিকেলে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ-আলম বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেয়ার আবেদন করলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!