[ দেশজুড়ে ]
গৃহবধূকে ফুসলিয়ে অপহরণের পর ধর্ষণ, ধর্ষক আটক
ধর্ষক ও অপহরণকারী মো শাখাওয়াত হোসেন
চাঁদপুরের হাজিগঞ্জে অভিযান চালিয়ে অপহৃত এক গৃহবধূকে উদ্ধার করেছে র্যাব। রোববার রাত ৯টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি ভাড়া বাড়ি থেকে অপহৃত গৃহবধূকে উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে সিপিপি র্যাব-১১ এর লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অপহরণকারী মো শাখাওয়াত হোসেনকে আটক করা হয়েছে। তিনি হাজীগঞ্জের পূর্ব বড়কূল ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মৃত শহীদুল্লাহর ছেলে।
.png)
র্যাব-১১ জানায়, নোয়াখালীর সোনাইমুড়ী নিবাসী ওই গৃহবধূ গত ১৫ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে ডাক্তার দেখানোর জন্য বজরা বাজার যাওয়ার পথে অভিযুক্ত সাখাওয়াত তাকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে অপহরণ করে এবং হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে স্ত্রী পরিচয়ে একাধিকবার ধর্ষণ করে। ভুক্তভোগীর স্বামীর অভিযোগ পেয়ে র্যাব-১১ এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!