ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরের দুই তলায় ঝুলছিল কিশোরী গৃহবধূর লাশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৪৫, ২৭ আগস্ট ২০২১
ঘরের দুই তলায় ঝুলছিল কিশোরী গৃহবধূর লাশ
কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর মহিপুরে এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সারে ১১টার দিকে মহিপুর থানার ধুলাসার ইউপির নয়াকাটা গ্রামে ঘরের দুই তলায় গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

মহিপুর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। নিহত সুমাইয়া ওই এলাকার মাসুদ মিয়ার স্ত্রী ও লালুয়া ইউপির চান্দুপাড়া গ্রামের শাহজাদার মেয়ে। 

Advertisement

স্থানীয়রা জানান. প্রতিবেশি এক নারী ওই বাড়িতে রান্নার তেল নিতে আসেন। এ সময় তিনি সুমাইয়ার খোঁজ করে ঘরের দোতালায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিয়ে পরিবারের সদস্যদের জানান। 

ধুলাসার ইউপি চেয়ারম্যান আবদুল জলিল আকন্দ জানান, গৃহবধুর আত্মহত্যার ঘটনা শুনে সেখানে যাচ্ছি। তবে আসল ঘটনা কি তা আমার জানা নেই। 

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে গৃহবুধূর মৃত্যুর কারণ জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!