ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দ্বিতীয় স্ত্রীর মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩২, ২৯ আগস্ট ২০২১
দ্বিতীয় স্ত্রীর মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে
সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে দ্বিতীয় স্ত্রীর করা মামলায় বরগুনা সদর সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে শহরের ফার্মেসি পট্টি থেকে তাকে আটক করে পুলিশ। 

একই দিন দুপুরে বরগুনা সদর থানায় স্ত্রী আয়েশা আক্তার সাথি তার স্বামী গোলাম আহাদ সোহাগ ও ননদ মলি ইসলামের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটক দেখিয়ে বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক হাফিজুর রহমান তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।

বরগুনা পৌরশহরের পিটিআই সড়কের বাসিন্দা গোলাম আহাদ সোহাগ সদর উপজেলার ৮ নম্বর বরগুনা সদর ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান।  

Advertisement

জানা যায়,  মামলার বাদী আয়েশা আক্তার সাথি গোলাম আহাদ সোহাগের দ্বিতীয় স্ত্রী। ২০১১ সালে সদরের ঢলুয়া ইউপির আবদুর রবের মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আয়েশা আক্তার সাথিকে বিয়ে করেন সোহাগ। বিয়ের পর কয়েক বছর ভালো কাটলেও সম্প্রতি যৌতুকের দাবিতে স্ত্রী সাথির ওপর চাপ সৃষ্টি করেন সোহাগ। গত ৫ ফ্রেব্রুয়ারি সোহাগের দাবিকৃত এক লাখ টাকা পরিশোধও করেন তিনি। কিন্ত তিনি আরো এক লাখ টাকা দাবি করলে স্ত্রী সাথি দিতে অপরাগতা প্রকাশ করেন। 

এ নিয়ে উভয়ের মধ্য বিবাদ চলতে থাকে এবং গত ৯ মার্চ সাথিকে মারধর করে বাসা থেকে চলে যায় স্বামী সোহাগ। সেই থেকে ভরণপোষণ ও  খোঁজ খবর রাখা বন্ধ করে দেন। একই সঙ্গে সোহাগ তার ফেসবুক একাউন্ট ব্যবহার করে স্ত্রী সাথিকে নিয়ে নানা আজেবাজে মন্তব্য করে পোস্ট করতে থাকেন। এ ঘটনায় বরগুনায় গত ৮ জুলাই সদর থানায় সাধারণ ডায়েরি করেন সাথি। ডায়েরির তদন্তে গত ২২ আগস্ট বরগুনা জেলা ডিবি পুলিশ অপরাধ সংগঠনে ব্যবহৃত ল্যাপটপ উদ্ধার করে প্রাথমিক প্রমাণ পাওয়ার পর ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা সিআইডি ল্যাবে পাঠায়।

স্ত্রী সাথির করা মামলায় দুপুরে পৌরশহরের ফার্মেসি পট্টি থেকে সোহাগকে গ্রেফতার করে বরগুনা থানা পুলিশ। পরে বিকেলে বরগুনা নারী শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

মামলার বিষয়ে গোলাম আহাদ সোহাগের স্ত্রী আয়েশা আক্তার সাথি জানান, সোহাগ যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানহানিকর মন্তব্য প্রচার করেছেন। স্কুলশিক্ষক হিশেবে আমি লজ্জিত। আমি ন্যায় বিচার চাই।

বরগুনা সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম বলেন, যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে আয়েশা আক্তার সাথির দায়ের করা মামলায় তার স্বামী সোহাগকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত সাবেক এই ইউপি চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!