ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সিগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ যুবক আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ১ সেপ্টেম্বর ২০২১
মুন্সিগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ যুবক আটক
মুন্সিগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ যুবক আটক

মুন্সিগঞ্জের গজারিয়ায় পিকআপ ভ্যান থেকে ৪০ কেজি গাঁজাসহ ১ যুবককে আটক করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ। 

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউপির তেতৈতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে মো. আলম মিয়াকে আটক করা হয়। এ সময় ১০টি খালি আমের ক্যারেট উদ্ধার করা হয়।

গজারিয়া হাইওয়ে পুলিশ পরির্দশক জামাল হোসেন জানান, ৪০ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার চান্দিনা থানার বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে মো. আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!