ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাপ্তাই হ্রদ থেকে প্রথম দিনে ১২৫ মেট্রিক টন মাছ আহরণ

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৭, ২ সেপ্টেম্বর ২০২১
কাপ্তাই হ্রদ থেকে প্রথম দিনে ১২৫ মেট্রিক টন মাছ আহরণ
কাপ্তাই হ্রদে দীর্ঘ চার মাস হ্রদে মাছ ধরা বন্ধ থাকার পর বুধবার থেকে পুনরায় শুরু হয়েছে মাছ ধরা

দেশের বিশাল সুস্বাদু পানির অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদ। দীর্ঘ চার মাস হ্রদে মাছ ধরা বন্ধ থাকার পর বুধবার থেকে পুনরায় শুরু হয়েছে মাছ ধরা। প্রথমদিনে ১২৫ মেট্রিক টন মাছ আহরণ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছেন রাঙ্গামাটি মৎস্য কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার মো. তৌহিদুল ইসলাম। বুধবার সন্ধ্যায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান ,গত বছর এই দিনে হ্রদ থেকে ৯০ মেট্রিক টন মাছ  আহরণ করা হয়েছিল। কাপ্তাাই হ্রদে প্রাকৃতিকভাবে মাছের  প্রজনন বৃদ্ধি ও হ্রদে ছাড়া কার্প জাতীয় পোনা মাছ বেড়ে উঠার  লক্ষে প্রতিবছর জেলা প্রশাসক তিন মাসের জন্য লেকে সব প্রকার  মাছ ধরা নিষেধ ঘোষণা করে। এ বছর লেকে পর্যাপ্ত পানি না থাকায় আরো এক মাস মাছ ধরা বন্ধ রাখা হয়। বুধবার থেকে  কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা  তুলে নেয়া হয়েছে। 

দীর্ঘ বন্ধের পর লেকে মাছ ধরা শুরু হলে একদিনেই এই পরিমান মাছ আহরণ করা হয়েছে।  লেকে মাছ ধরা খুলে দেয়ায় মাছ ধরে জীবিকা নির্বাহকারী ২২ হাজার জেলের মধ্য নতুন করে আবার কর্ম চা ল্যতা ফিরে এসেছে। এই বছর বন্ধের সময়  বিএফডিসি কাপ্তাই হ্রদে  প্রায় ৪৬ মেট্রিক টন কার্প জাতীয় পোনা মাছ ছাড়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!