ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাদে উল্টে পড়া বাসের নিচ থেকে ৫ ঘণ্টা পর নারীর লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ৪ সেপ্টেম্বর ২০২১
খাদে উল্টে পড়া বাসের নিচ থেকে ৫ ঘণ্টা পর নারীর লাশ উদ্ধার
নরসিংদী জেলার মানচিত্র-ফাইল ফটো

নরসিংদীর মাধবদীর কান্দাইলে খাদে উল্টে পড়া বাসের নিচ থেকে পাঁচ ঘণ্টা পর শাহিনুর বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশের ওসি নূর হায়দার তালুকদার।

এর আগে শুক্রবার বিকেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এবং রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে লাশ উদ্ধার করা হয়।

মৃত নারী কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বৈরাগীরচর এলাকার বাসিন্দা। ঘটনার দিন তিনি নারায়ণগঞ্জে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। 

Advertisement

ইটাখোলা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড থেকে মনোহরদী পরিবহন নামে একটি বাস ৮-১০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে। বিকেল চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক ডোবায় পড়ে যায়। এরপর ভেতরে থাকা যাত্রীরা একে একে বেরিয়ে আসে। প্রাথমিকভাবে কোনো মৃত্যুর খবর না পেলেও রাত সাড়ে ৮টার দিকে ডোবা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ওসি নূর হায়দার তালুকদার বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। রাত ১২টার দিকে অজ্ঞাতনামা বাস চালককে আসামি করে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!