[ দেশজুড়ে ]
হবিগঞ্জে খোয়াই নদী থেকে নারীর লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জ শহরতলীর মশাজান এলাকায় খোয়াই নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়।
হবিগঞ্জ সদর থানার এসআই অভিজিৎ জানায়, স্থানীয় লোকজন লাশটিকে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি বলেন, লাশটি ২৮ থেকে ৩০ বছরের কোনো এক নারীর। এটি উজান থেকে ভেসে এসেছে বলে ধারণা করা যাচ্ছে। তবে লাশটি অর্ধগলিত হওয়ায় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!