ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪৫, ৮ সেপ্টেম্বর ২০২১
ধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ে সেলফি পরিবহনের যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা পাল সিএনজি স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেল আরোহীর নাম আতিয়ার মোল্লা (৩৬)। তার গ্রামের বাড়ি ফরিদপুর সদরের কৃষ্ণনগর। নিহত আতিয়ার মোল্লা, আব্দুল কাসেম মোল্লার ছেলে। তিনি সাভার অন্ধ মার্কেটের একটি টেইলার্স দোকানে কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানান,আতিয়ার মোল্লা মঙ্গলবার নিজের মোটরসাইকেল নিয়ে ফরিদপুর থেকে সাভারে রওনা হন। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা পাল সিএনজি স্টেশনের পশ্চিম পাশে পৌঁছলে একটি সেলফি পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেলটি দুমরেমুচরে যায়। এতে ঘটনাস্থলেই আতিয়ার মোল্লা মারা যান।

সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, দুর্ঘটনার পরই বাসটি পালিয়ে গেলেও তা আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!