ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এলো মৃত ডলফিন 

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ৮ সেপ্টেম্বর ২০২১
কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এলো মৃত ডলফিন 
কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এলো মৃত ডলফিন 

কুয়াকাটা সমুদ্র সৈকতের তীরে জোয়ারের পানিতে আবারো ভেসে এলো ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। 

বুধবার সকাল সাড়ে ৮টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে ৬ কিলোমিটার পূর্বে গঙ্গামতি সৈকতে মৃত ডলফিনটি স্থানীয়রা দেখতে পেয়ে ডলফিন রক্ষা কমিটির লোকদের খবর দেয়। 

ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল জানান, মাছটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে কমপক্ষে তিন-চার দিন আগে ডলফিনটি মারা গেছে। মাছটির গায়ে জালে আটকানো দাগ দেখা যাচ্ছে। 

Advertisement

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এলো মৃত ডলফিন 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, চলতি বছরে এ নিয়ে ১৮টি মৃত্যু ডলফিন ভেসে এসেছে। ২ সেপ্টেম্বরর ১২ ফুটের একটি মৃত ডলফিন মৃত পাওয়া যায়। আজকে আবারো পাওয়া গেল ৬ ফুট লম্বা আরো একটি ডলফিন। ডলফিনের এমন মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। 

পটুয়াখালী জেলা বন কর্মকর্তা উপকূলীয় বনবিভাগের সহকারী বনসংরক্ষক মো. তারিকুল ইসলাম জানান, এরই মধ্যে মৃত ডলফিনটির খবর পেয়েছি সঙ্গে সঙ্গে গঙ্গামতি রেঞ্জ কর্মকর্তার সঙ্গে কথা বলে সেটিকে সংরক্ষণ করেতে বলেছি।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!