ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফাঁকা বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, যুবক গ্রেফতার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১২:২০, ৯ সেপ্টেম্বর ২০২১
ফাঁকা বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, যুবক গ্রেফতার
গ্রেফতার সেবুল মিয়া

সিলেটের ওসমানীনগর উপজেলায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সেবুল মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা উপজেলার উসমানপুর ইউনিয়নের মোমিনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একই দিন ৪টার দিকে ভুক্তভোগী নারী বাদী হয়ে ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতার সেবুল মিয়া একই গ্রামের মৃত মকলিছ মিয়ার ছেলে সেবুল মিয়া।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উসমানপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধার কোনো ছেলে সন্তান না থাকায় তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। একাই থাকতেন নিজ বাড়িতে। এই সুযোগে গত মঙ্গলবার ভোরে অভিযুক্ত সেবুল মিয়া বৃদ্ধার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে বৃদ্ধা নারী স্থানীয়দের বিষয়টি অবগত করে থানায় মামলা দায়ের করলে পুলিশ বৃদ্ধাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই রুহুল আমিন বলেন, বৃদ্ধা ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!