[ দেশজুড়ে ]
কুয়াকাটায় এ বছর ভেসে এসেছে ২০ মৃত ডলফিন
বৃহস্পতিবার কুয়াকাটা সমুদ্র সৈকতের সানসেট পয়েন্টে ভেসে আসে ৬ ফুট দৈর্ঘের একটি মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটার সৈকতে একদিনের ব্যবধানে ফের ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের আরেকটি মৃত ইরাবতি ডলফিন। এ নিয়ে এ বছর সৈকতে ২০টি মৃত ডলফিন ভেসে এসেছে।
বৃহস্পতিবার সকালে সৈকতের সানসেট পয়েন্টে ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বন বিভাগ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, প্রায় ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির মুখে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।
.png)
এর আগে, বুধবার সকালে ও বিকেলে ৬ ফুট ও ৪ ফুট দৈর্ঘ্যের দুটি মৃত ডলফিন ভেসে আসে কুয়াকাটা সমুদ্র সৈকতে।
পটুয়াখালী জেলা সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, বুধবার ভেসে আসা ডলফিনের মৃত্যুর রহস্য উদঘাটনে স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবারও মৃত ডলফিনটির স্যাম্পল কালেকশন করে মাটিচাপা দিতে বলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!