ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯৯৯-এ কল, মৃত্যুর মুখ থেকে রক্ষা পেল ৩০ কেজির অজগর

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২১
৯৯৯-এ কল, মৃত্যুর মুখ থেকে রক্ষা পেল ৩০ কেজির অজগর
ছবি: সংগৃহীত

সিলেটের শাহপরান এলাকায় ৯৯৯-এ কল পেয়ে ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগ। রোববার সকালে সাপটি উদ্ধার করা হয়।

সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহ্ পরান থানার এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান- তার ঘরের পাশে একটি বড় অজগর সাপ দেখা গেছে। সাপটিকে মারার জন্য আশপাশের লোকজন প্রস্তুতি নিলে তিনি ৯৯৯-এ কল করে সাপটি উদ্ধারের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন। তাৎক্ষণিক শাহ পরান থানায় বিষয়টি জানিয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সংবাদ পাওয়ার পর শাহ্ পরান থানার এসআই পলাশ কানুর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

Advertisement

একইসঙ্গে ৯৯৯-এর পক্ষ থেকে সিলেট বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে সাপটি উদ্ধারের অনুরোধ করা হয়। সিলেট বন বিভাগ একটি রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থলে পাঠিয়ে অজগর সাপটি উদ্ধার করে। অজগরটির ওজন ৩০ কেজি, সাপটি খাদিম নগর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!