ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাংলাদেশ ব্যাংকের প্রাচীর ধস, তদন্তে ৫ সদস্যের কমিটি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ ব্যাংকের প্রাচীর ধস, তদন্তে ৫ সদস্যের কমিটি
কাভার্ডভ্যানের ধাক্কায় ধসে পড়ে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর, আহত হন ৭ জন

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের সীমানা প্রাচীর ধসের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকারের উপ-পরিচালক বদিউল আলমকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন- নগর পুলিশের এডিসি (দক্ষিণ) আমিনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের ডিজিএম একেএম শামসুদ্দিন, পরিবেশ অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক ও ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী।

Advertisement

এর আগে, রোববার দুপুরে ব্যাংক থেকে ট্রেজারি চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিল একটি কাভার্ডভ্যান। সীমানা প্রাচীরের ভেতর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি প্রাচীরের ওপর দেওয়া প্রায় ১০০ গজ রেলিং ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে প্রাচীরের অপর পাশের ফুটপাতে থাকা সাতজন হকার ও পথচারী আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!