[ দেশজুড়ে ]
চাঁদপুরে খালে মিলল বৃদ্ধের লাশ
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে লতুরদী এলাকায় পাউবোর সেচ খাল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে লতুরদী এলাকায় পাউবোর সেচ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি কচুরিপানার নিচে ছিল।
পথচারীরা সোমবার সন্ধ্যায় লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ লুকিয়ে রাখা হয়েছে।
খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
.png)
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এখনো মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!