এরপরই অভিযান চালিয়ে তাদের আটক করে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মোস্তাফিজুর রহমান।
এর আগে, সোমবার মাইট্টাইল্লা পাড়া এলাকার নাছিরের ভবনের চতুর্থ তলার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
.png)
আটকরা হলেন- সন্দ্বীপ উপজেলার ফজল হক চেয়ারম্যানের বাড়ীর রুহুল আমিনের ছেলে গৃহকর্তা মো. সিরাজ ও তার স্ত্রী সাহেদা আক্তার পিংকি।
পুলিশ জানায়, ২০১৫ সাল থেকে বিভিন্ন সময়ে ভুক্তভোগী ওই গৃহকর্মীকে ধর্ষণ করে আসছিলেন গৃহকর্তা সিরাজ। সর্বশেষ গত ৫ জানুয়ারি আবারো ধর্ষণের শিকার হন তিনি। বর্তমানে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি সিরাজের স্ত্রী সাহেদা আক্তারকে জানালে ভুক্তভোগীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেন তিনি। এরপরই থানায় অভিযোগ দেন ভুক্তভোগী গৃহকর্মী।
ওসি বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে মামলার পর মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।