বুধবার ভোরে পৌর শহরের হাজীপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৩২ বছর।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই নারী। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
.png)
হাইওয়ে পুলিশের শেরপুর গাড়ীদহ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।