ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিঘলিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, শটগানের গুলি ও ককটেল বিস্ফোরণে আহত ৫

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ২০ সেপ্টেম্বর ২০২১
দিঘলিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, শটগানের গুলি ও ককটেল বিস্ফোরণে আহত ৫

খুলনার দিঘলিয়া উপজেলার ২নং বারাকপুর ইউনিয়নে ভোটগ্রহণকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় শটগানের গুলিতে পাচজন আহত হয়েছেন।

আহতরা হলেন- ওই ইউনিয়নের লাখোহাটি গ্রামের খলিল শেখের ছেলে ইমরান শেখ, শহিদ শেখের ছেলে আহাদ শেখ, মহাজেন মল্লিকের ছেলে কামাল মল্লিক, সালাম শেখের ছেলে সাগর এবং ওলি মোল্লার ছেলে আলমগীর।

সোমবার বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement

দিঘলিয়া থানার ওসি আহসান উল্লাহ চৌধুরী বলেন, নির্বাচন চলাকালীন ২ নম্বর বারাকপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই প্রার্থীর সমর্থকরাই কয়েকটি ককটেল বিস্ফোরণ ও শটগান দিয়ে গুলি ছোঁড়ে। এতে দুই পক্ষের পাঁচজন আহত হন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!