ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদী থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২১
নরসিংদী থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার
অপহৃত কিশোরী উদ্ধার

নরসিংদী থেকে এক কিশোরীকে অপহরণের ১৫ দিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন নরসিংদী (পিবিআই) নরসিংদীর সদস্যরা।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গিলাচালা এলাকার আজিজুল এর ভাড়া বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর বুধবার জবানবন্দি প্রদানে জন্য নরসিংদী আদালতে সোপর্দ করা হয়। আদালত জবানবন্দি গ্রহণ শেষে সামিয়াকে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন নরসিংদী (পিবিআই) নরসিংদীর কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে স্বপন মিয়া নামে এক যুবক কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে নরসিংদীতে নারী শিশু আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন নরসিংদী (পিবিআই) দায়িত্ব দেয়া হয়। মামলা তদন্তের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন নরসিংদী (পিবিআই) এর পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান এর নির্দেশনায় ও তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন গোপন সংবাদ মাধ্যম ব্যবহার করে অভিযান শুরু করেন। 

সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর রাত প্রায় আড়াইটার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গিলাচালা এলাকার আজিজুল এর ভাড়া বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর অপহৃতাকে আদালতে জবানবন্দি গ্রহণ শেষে বাবা মায়ের হাতে তুলে দেন।

অপহরণকারী স্বপন মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুল্লী পোষ্ট বৈরাঢী গ্রামের মো. ইদ্রিছ মিয়ার ছেলে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!