ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১১:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০২১
কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন 
কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি শুশক প্রজাতির মৃত ডলফিন। 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি শুশক প্রজাতির মৃত ডলফিন। 

বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সৈকতের তেত্রিশকানি পয়েন্টে ডলফিনটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। এছাড়া মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে প্রাণিটির মৃত্যু হয়েছে। এর আগে সৈকতে গত ১৬ সেপ্টেম্বর একটিসহ এবছর মোট ১৯ টি মৃত ডলফিন ভেসে আসে। 

Advertisement

পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে ডলফিনটির ময়নাতদন্ত করা হবে। ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!