[ দেশজুড়ে ]
অনশনের তিনদিন পর তরুণীকে মেনে নিলেন প্রেমিক
প্রেমিকের সঙ্গে তরুণী
ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমিকের বাড়িতে অনশন করার তিনদিন পর অবশেষে বিয়ে হয়েছে বরিশালের সেই তরুণীর। বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রেমিক হুমায়ুন মোল্লার সঙ্গে তার বিয়ে হয়।
নিকাহ রেজিস্ট্রার কারামত আলী খান জানান, বৃহস্পতিবার রাতে এক লাখ ২৫ হাজার টাকা কাবিনে তাদের বিয়ে পড়ানো হয়েছে। তারা দুজনই বর্তমানে শুকদেবনগর গ্রামে হুমায়ুনের নিজ বাড়িতে রয়েছেন।
চতুল ইউনিয়ন পরিষদের সদস্য অলিয়ার রহমান খান জানান, হুমায়ুন ও তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।
.png)
হুমায়ুন বলেন, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমার মনের অবস্থা যে কি তা বোঝাতে পারব না।
ইউপি চেয়ারম্যান মো. শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন, ঘটনাটি শুনেছি। তবে ঘটনাস্থলে যাইনি।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!