ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদিতে ক্রেন থেকে ছিটকে পড়ে নোয়াখালী প্রবাসী যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৭, ২৬ সেপ্টেম্বর ২০২১
সৌদিতে ক্রেন থেকে ছিটকে পড়ে নোয়াখালী প্রবাসী যুবকের মৃত্যু
মো. শেখ ফরিদ আরজু

সৌদি আরবে ক্রেন থেকে ছিটকে পড়ে এক নোয়াখালীর প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. শেখ ফরিদ আরজু (২৫) কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের রহিম কোম্পানি বাড়ির মো. আবদুল হালিমের ছেলে।

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন চরহাজারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল খায়ের সবুজ। এর আগে গতকাল শনিবার  দুপুর পৌনে ১২টার দিকে রিয়াদের আল দোয়াদমি এলাকায় এ দুঘটনা ঘটে।

ইউপি সদস্য সবুজ আরো জানান, ১ বছর আগে জীবিকার তাগিদে আরজু প্রবাসে যায়। প্রবাসে ইলেকট্রিকের কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো ক্রেনে উঠে কাজ করছিল। আসস্মিক ক্রেন থেকে ছিটকে পড়ে তিনি আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!