ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাপের ছোবলে প্রাণ গেল ৫ সন্তানের জননীর

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২১
সাপের ছোবলে প্রাণ গেল ৫ সন্তানের জননীর
ফাইল ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় সাপের ছোবলে আকলিমা খাতুন (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ৫ সন্তানের জননী আকলিমা খাতুন উপজেলার চরগোয়াল গ্রামের কালু শেখের স্ত্রী। রোববার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন জানান, আকলিমা খাতুন রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যেরাতে তাকে বিষধর সাপে ছোবল দিলে অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পরেও শারীরিক অবস্থার অবনতি হয়। পরে রোববার সকালে পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় মিরপুরের মধ্যে মারা যান তিনি।

মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!