ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাঁচ বছর পর স্কুলছাত্রী হত্যা মামলার আসামি কালু গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২১
পাঁচ বছর পর স্কুলছাত্রী হত্যা মামলার আসামি কালু গ্রেফতার
পাঁচ বছর পর স্কুলছাত্রী হত্যা মামলার আসামি কালু গ্রেফতার

বরিশালের গৌরনদীর টরকী গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী কবিতা আক্তার হত্যা মামলার আসামি আজাদ হোসেন কালুকে পাঁচ বছর পর গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃত কালু গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের লালমিয়া হাওলাদারের ছেলে।

গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, ২০১৬ সালে স্কুলছাত্রী কবিতা হত্যার পর লিবিয়ায় পালিয়ে যায় আসামি আজাদ হোসেন কালু। শনিবার সকালে লিবিয়া থেকে দেশে ফেরেন কালু। হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে কাগজ যাছাই-বাছাইয়ে কালুর বিরুদ্ধে হত্যা মামলার বিষয়টি জানতে পারেন ইমিগ্রেশন কর্মকর্তারা। পরবর্তীতে ইমিগ্রেশন থেকে গৌরনদী মডেল থানায় যোগাযোগ করা হলে ওইদিনই বিমানবন্দর থেকে কালুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। 

রোববার সকালে গ্রেফতারকৃত কালুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!