[ দেশজুড়ে ]
কুমিল্লার আদালতে হেফাজত নেতা মামুনুল হক
ফাইল ছবি
পুলিশের মামলায় হেফাজত নেতা মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
রোববার বেলা ১১টা ৫০ মিনিটে দুইজনকে আদালতে হাজির করা হয়।
এর আগে শুক্রবার দুপুরে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সড়কপথে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
.png)
কুমিল্লার চান্দিনায় প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত মাহফিলে অংশগ্রহণ এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর পুলিশ এই মামলা করে।
এ ঘটনায় মামুনুলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। সেই মামলায় হাজিরা দিতে তাদের আদালতে নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!