ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘাস কাটতে গিয়ে সাপের ছোবলে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২১
ঘাস কাটতে গিয়ে সাপের ছোবলে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
মীরসরাইয়ে সাপের ছোবলে আব্দুল আজিজ প্রকাশ নামে সাবেক ইউপি সদস্যের মৃত্যু ফাইল ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে সাপের ছোবলে আব্দুল আজিজ প্রকাশ নামে সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আব্দুল আজিজ উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৪ নম্বর ধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম নাহেরপুর গ্রামের লালের বাপের বাড়ির রবিউল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী ইসমাইল হোসেন জানান, আজিজ সকালে বাড়ির পার্শ্ববর্তী ধানী জমির আইলে ঘাস কাটার সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে বারইয়ারহাটে একটি হাসপাতালে নিলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পরপরই তিনি মারা যান।

Advertisement

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক থাকলে এভাবে কাউকে মরতে হতো না। তারা এও দাবি করেন দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন সাপের বিষের প্রতিষেধক রাখা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!