ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুকনগর-যশোর মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ  

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২১
চুকনগর-যশোর মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ  
খুলনার ডুমুরিয়ার চুকনগর-যশোর মহাসড়কের পাশের সরকারি জায়গায় গড়ে ওঠা সব অবৈধ স্থপনা উচ্ছেদ করা হয়েছে

খুলনার ডুমুরিয়ার চুকনগর-যশোর মহাসড়কের পাশের সরকারি জায়গায় গড়ে ওঠা সব অবৈধ স্থপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার দুপুরে এ অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। যশোর সড়ক ও জনপদের সওজ বিভাগের তত্ত্বাবধানে হাইওয়ে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, যশোরের এস্টেট আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্দিতা রায়।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগ যশোর, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী এ এইচ এম মাহমুদ হাসান, উপ-সহকারী মো. আব্দুর রাজ্জাক। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।

যশোর সড়ক ও জনপদ বিভাগ চুকনগর-যশোর  সড়কের  দু'পাশে সরকারি  জায়গায় গড়ে ওঠা ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ প্রদান করেন দখলদারদের। এছাড়া গত সপ্তাহে নিজ নিজ উদ্যোগে এসব অবৈধ স্থাপনা অপসারণ করে নিতে মাইকিং করা হয়। কিন্তু দলখদাররা স্থাপনা অপসারণ করে নিতে ব্যর্থ হয়। অবশেষে কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!