শুক্রবার রাতে পৌর ৮ নম্বর ওয়ার্ডের গুয়াখোলার প্রধানিয়া বাড়ির একটি ভাড়া বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, খবর পেয়ে গিয়ে দেখি সাথী নামের ওই মেয়েটি সিলিং ফ্যানে ঝুলছে। সাথী আলামিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
.png)
তিনি আরো জানান, নিহত সাথীর বাবা গীয়াস উদ্দিন তাঁতি বড় স্টেশন মাছ ঘাটে হোটেল ব্যবসায়ী আর মা সালমা বেগম গৃহিণী। নিহত সাথী তাদের পরিবারের ২ ছেলে ও ১ মেয়ের সংসারে মেঝো সন্তান।
নিহত সাথীর মা সালমা বেগম বলেন, বাসায় ছিলাম না। সাথীর বাবাও বাসায় ছিলো না। সন্ধ্যার পর বাসায় এসে দেখি সাথী এ ঘটনা ঘটিয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার এসআই ইকবাল হোসেন জানান, আমরা সব রকমের তথ্য ও লাশের আলামত সংগ্রহ করছি। এ বিষয়ে সব রকমের আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।