ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের পাঁচ মাস পর ভাড়া বাসায় মিলল নারী শ্রমিকের ঝুলন্ত লাশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২২, ২ অক্টোবর ২০২১
বিয়ের পাঁচ মাস পর ভাড়া বাসায় মিলল নারী শ্রমিকের ঝুলন্ত লাশ
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে বিয়ের পাঁচ মাস পর নিজ ঘরে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পোশাক শ্রমিকের নাম প্রমিতা আক্তার। তিনি সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার মাঝেরটেক গ্রামের হোসেন আলীর মেয়ে।

প্রমিতা শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের নাজমুল ইসলামের বাড়িতে মায়ের সঙ্গে থেকে স্থানীয় এএ ইয়াং মিলস লি. কারখানায় শ্রমিকের কাজ করতেন।

Advertisement

নিহতের মা আমেনা খাতুন বলেন, অফিস থেকে বাসায় ফিরে ঘরে ঢুকেই মেয়ের ঝুলন্ত লাশ দেখি। পরে বটি দিয়ে ওড়না কেটে তাকে নিচে নামানো হয়। একটু পরেই মেয়ে মারা যান।

তিনি আরো বলেন, পাঁচ মাস আগে গ্রামের বাড়িতে মেয়ের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে বনিবনা হতো না। এজন্য এক মাস আগে তাকে স্বামীর বাড়ি থেকে নিয়ে আসা হয়।

শ্রীপুর থানার এসআই মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!