ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে আদালতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ৩ অক্টোবর ২০২১
ঝিনাইদহে আদালতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১
মালখানায় বিস্ফোরণের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা

ঝিনাইদহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় ভয়াবহ বিস্ফোরণে শফিক নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তবে এর মধ্যে একজনের হাত-পা বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে বলে জানা গেছে।

রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা বলেন, আহদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। এর মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

আদালতের পিপি ইসমাইল হোসেন বলেন, হঠাৎ একটা বিকট শব্দ শুনে আমরা ছুটে আসি। এসেই দেখি মালখানার ঘরটি পুরোপুরি তছনছ হয়ে গেছে। আর ভেতরে চিল্লাচ্ছেন অনেকে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে মালখানার ভেতরে সংস্কারকাজ চলছে। মিস্ত্রিরা কাজ করছিলেন। মিস্ত্রিদের কোনো ধরনের পরিষ্কার-পরিচ্ছন্ন মেশিনের কারণে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!