ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ৩ অক্টোবর ২০২১
কুড়িগ্রামে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
চিলমারী থানা: ফাইল ফটো

কুড়িগ্রামের চিলমারীতে জামিয়া খাতুন নামে এক ৮ম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে তার নানার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

মৃত জামিয়া থাতুন উলিপুর উপজেলার জুম্মাহাট রামধন গ্রামের জোবাইদুল ইসলামের মেয়ে। সে চিলমারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।

জামিয়া খাতুন উলিপুর উপজেলার রামধন গ্রামে তার নানার বাড়িতে থাকতো। রোববার সকালে তার নানার বাড়ির লোকজন ঘরের দরজা বন্ধ থাকায় জামিয়াকে অনেক ডাকাডাকি করেন। পরে ঘরের দরজার ফাঁক দিয়ে জামিয়া খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে দুপুরের দিকে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। জামিয়া খাতুনের বাবা ড্রাইভার হিসেবে ঢাকায় কাজ করেন। মা-বাবা ঢাকায় থাকার সুবাদে জামিয়া খাতুন দুই বছর ধরে তার নানা আমজাদ হোসেনের বাড়ি রামধন গ্রামেই বসবাস করে আসছিল।

Advertisement

চিলমারী থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!