ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যাংক থেকে বের হওয়ার সময় টাকা ছিনতাই, জনতার আটক ছিনতাইকারী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ৫ অক্টোবর ২০২১
ব্যাংক থেকে বের হওয়ার সময় টাকা ছিনতাই, জনতার আটক ছিনতাইকারী
ব্যাংক থেকে বের হওয়ার সময় টাকা ছিনতাই, জনতার আটক ছিনতাইকারী

ময়মনসিংহের গফরগাঁওয়ের মধ্য বাজারের অগ্রণী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হওয়ার সময় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কবলে পড়েন সাবিকুন্নাহার মিম নামে এক গ্রাহক। তার কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সাড়ে দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার চর আলগী ইউনিয়ন এর ছরমছলন্দ গ্রামের সৌদি প্রবাসী নাজমুল হকের স্ত্রী সাবিকুন্নাহার মিম দুপুর ১২টার দিকে অগ্রণী ব্যাংকে তার শ্বশুর বাবুল মিয়াকে নিয়ে ১ লাখ ৬৯ হাজার টাকা  উত্তোলন করে। এ সময়  টাকা উত্তোলনের পর ১ লাখ ১৯ হাজার টাকা শ্বশুরকে দিয়ে বাকি ৫০ হাজার টাকা নিজের ভ্যানিটি ব্যাগে রেখে শিশুকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। হঠাৎ তিনজন নারী ব্যাগের চেইন খুলে ৫০ হাজার টাকা নিয়ে দৌড় দেয় । এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তিন নারী ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করলেও একজন পালিয়ে যায়।

Advertisement

ঐ ব্যাংক শাখার ম্যানেজার সারওয়ার তালুকদার বলেন, টাকা ছিনতাইয়ের বিষয়ে আমাকে অভিযোগ দেয়নি।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, এ বিষয়ে থানায় কেউ অবহিত করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!