ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্যান্সার আক্রান্ত মায়ের সেবার শর্তে মুক্তি, কান্নায় ভেঙে পড়লেন আসামি

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪, ৮ অক্টোবর ২০২১
ক্যান্সার আক্রান্ত মায়ের সেবার শর্তে মুক্তি, কান্নায় ভেঙে পড়লেন আসামি
জেলা ও দায়রা জজ আদালত, যশোর

মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে ক্যান্সার আক্রান্ত মায়ের সেবা, বৃক্ষরোপণ, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখা, সৎ পথে আয় ও মাদক না সেবনের শর্তে এক বছরের জন্য মুক্তি দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সোহানী পূষণ এ ব্যতিক্রমী রায় দেন। 

মুক্তিপ্রাপ্ত আসামি নয়ন কুমার সাহা কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের কালারবাসা মোড়ের বাসিন্দা। ২০০৫ সালের ৮ অক্টোবর নয়ন সাহা তিন পুরিয়া হেরোইনসহ পুলিশের হাতে আটক হন। ঐ ঘটনায় কেশবপুর থানায় দায়েরকৃত মামলায় ২০১০ সালের ৩ মে বিচারক তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। ওই রায়ের বিরুদ্ধে নয়ন সাহা আপিল করেন।

Advertisement

আপিলের রায়ে নয়নকে এক বছরের জন্য বিভিন্ন শর্তে মুক্তি দেওয়া হয়। জেলা প্রবেশন অফিসার শর্ত ভঙ্গ হচ্ছে কিনা তা দেখভাল করবেন। মামলার রায় পড়ে শোনানোর সময় অভিযুক্ত নয়ন সাহা আনন্দে কান্নায় ভেঙে পড়েন। তিনি সব শর্ত প্রতিপালন করবেন বলে জানান। তার মুরগির খামার পরিচালনা করে সৎ পথে আয় করবেন বলে আদালতকে প্রতিশ্রুতি দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!