ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে ছাত্রদল নেতা গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৬, ৯ অক্টোবর ২০২১
লালমনিরহাটে ছাত্রদল নেতা গ্রেফতার
ওয়াহেদুজ্জামান আবির

চেক জালিয়াতির মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের মহিষখোচা বাজার থেকে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়াহেদুজ্জামান আবির একই এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তালেবের ছেলে। তিনি মহিষখোচা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম জানান, চলতি বছরে লালমনিরহাট আদালতে চেক জালিয়াতির অভিযোগে ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিষখোচা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!