সোমবার দুপুর ১২টায় ডিসি জিয়াউল হকের কাছ থেকে ‘প্রতীকী দায়িত্ব’ নেন আফিয়া। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এনসিটিএফ বগুড়ার আয়োজনে ডিসি কার্যালয়ে গার্লস টেকওভার ক্যাম্পেইনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
ডিসি কার্যালয়ে থেকেই এক ঘণ্টার দায়িত্ব পালন করেন আফিয়া। একই সঙ্গে অফিসের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় প্রতীকী ডিসি আফিয়াকে নিজ পদে কি কি দায়িত্ব সেই সম্পর্কে ধারণা দেন ডিসি জিয়াউল হক। এছাড়া অফিসের বিভিন্ন রেজিস্টার কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে একটি অফিসের বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় সেই বিষয়ে পরামর্শ দেন।
.png)
ডিসি জিয়াউল হক বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। যদি তাদের পর্যাপ্ত সুযোগ করে দেওয়া যায়, তবেই একটি সমৃদ্ধ নগরী তথা দেশ গঠন করা সম্ভব। এ শিশুরা সমাজের বিভিন্ন বড় জায়গায় আসবে, সমাজকে নেতৃত্ব দেবে।