[ দেশজুড়ে ]
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
কাশিমপুর কারাগার-ফাইল ফটো
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ফোরকান শিকদার নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ৬টার দিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
মৃত ফোরকান শিকদার পটুয়াখালীর গলাচিপা থানার কালাইঘোসর এলাকার বাছের আলীর ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ তার হাজতি নম্বর ৪১৯/২০।
কারাগার সূত্রে জানা যায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ বি, ঢাকা রেলওয়ে থানায় ২০(১০)২০১৯ নম্বর মামলায় কারাগারে বন্দি ছিলেন ফোরকান শিকদার। সোমবার ভোরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অসুস্থ অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ফোরকান শিকদারকে মৃত ঘোষণা করেন। ২০২০ সালের ৪ মার্চ থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ডেপুটি জেলার রুবাইয়া বিষয়টি নিশ্চিত করেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!