ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোয়াখালী কারাগারে হাজতির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৮, ১২ অক্টোবর ২০২১
নোয়াখালী কারাগারে হাজতির মৃত্যু
নোয়াখালী জেলা কারাগার

নোয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে বদিউল আলম নামে ৭৬ বছর বয়সী এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে তিনি মারা যান।

বদিউল আলম জেলার সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের নূর মিয়ার ছেলে। ২৫ সেপ্টেম্বর সেনবাগ থানার একটি নারী ও শিশু নির্যাতন মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, সোমবার রাত ১টার দিকে কারা হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বদিউল। তাৎক্ষণিক তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে নিলে রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!